বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জলমহাল নীতিমালার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:০২ পিএম
চাঁদপুরে জলমহাল নীতিমালার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরে জলমহাল নীতিমালা ২০০৭ এর উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ নভেম্বর উপজেলা পরিষদ কনফারেন্স রুম উপজেলা নিবার্হী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক নিউরো ডেভেলপসেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের যুগ্ম সচিব মোঃ শাহ আলম, বাংলাদেশ কর্ম কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ শফিকুল ইসলাম, এইচবিবি প্রজেষ্টের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস, এনটিআরসিএ যুগ্ম সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মীর আব্দুর রাজাক, উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, সমবায় অফিসার মাহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা ফাহিম সিহাব ইভান, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৎস্যজীবি লীগ নেতা তসলিম হোসেন, সুলতান মিয়াজী, মমিন হোসেন, ইমাম হাসান, মোঃ কাদির হোসেন, মনির হোসেন, মোঃ ফয়সাল গাজী, ইয়াছিন, আসাদ, বিকাশ দাস, বিল্লাল হোসেন, মাহফুজ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন দেশের প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলমহাল নীতিমালায় করা হয়েছে।

সমিতি ভিত্তিক ইজারা দেওয়ার ব্যাপারটি উল্লেখ আছে নীতিমালায়।

Model Hospital

সে নীতিমালা অনুযায়ী জলাশয়গুলো ইজারা দেওয়ার ব্যপারে জেলে বা অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital