শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮:৪৪ পিএম
মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
মতলব পৌরসভার উত্তর নলুয়ায় অবস্থিত প্রাথমিক পর্যায়ে সুনামধন্য স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির আয়োজনে ও সিয়াম ট্রাস্ট ফাইন্ড এর তত্ত্বাবধানে  আজ ২১ নভেম্বর (মঙ্গলবার) ফ্রী মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, প্রতিষ্ঠানটির উপদেষ্টা, কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো: মহিবুল্লাহ সৌরভ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি বরাবরই প্রশংসিত। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি ভালো কাজের পাশে থাকতে পেরে আনন্দিত।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব কিশোর বণিক, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, সিয়াম ট্রাস্ট ফান্ডের প্রতিনিধি মো. ইপু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডল, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
সিয়াম ট্রাস্ট ফান্ডের তত্ত্বাবধানে প্রায় পাঁচশ  রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ বোরহান উদ্দিন , ডাঃ কৌশিক হাওলাদার, ডাঃ ঋত্বিকা মজুমদার, ডাঃ ফাতেমা ইসলাম। ক্যাম্পে রোগীদের বিনামূল্যের ঔষধ প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির একটি দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital