শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, বিভিন্ন স্থানে সংর্ঘষ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:১৪ পিএম
ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, বিভিন্ন স্থানে সংর্ঘষ

নিজস্ব প্রতিনিধি : ৫ জানুয়ারীর ৫ম ধাপের নির্বাচনে ফরিদগঞ্জে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারসহ মোট ৬৯৩ জন প্রার্থীর মাঝে ২০ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত রিটাণিং অফিসারবৃন্দ। প্রতীক পাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকার প্রার্থীদের হাজার হাজার সমর্থকরা উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিত হয়। এই সময় তাদের প্রার্থীর পক্ষে সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই দুটি ইউনিয়নে সংর্ঘষের ঘটনার খরব পাওয়া গিয়েছে এবং থানায় অভিযোগও হয়েছে। এই ঘটনায় ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জন আহত হয়।

ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩জন, সংরক্ষিত আসনের ১২৪ জন এবং সাধারণ আসনে ৪৯৬ জন প্রার্থীসহ মোট ৬৯৩জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্ধিতা করছেন। এই প্রার্থীদের মাঝে ঘোষিত সময় অনুযায়ী সোমবার সকাল ১০ থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। শুরুতে চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়। দলীয় প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক সংশ্লিষ্ট রিটাণিং অফিসারের কাছ থেকে তাদের প্রতীক গ্রহণ করে। অপরদিকে স্বতেন্ত্র প্রার্থীদের প্রায় বেশীর ভাগ প্রার্থীই আনারস প্রতীক চাওয়ায় তাদের মধ্যে লটারীর মাধ্যমে তাদের প্রতীক নির্ধারন করেন রিটাণিং অফিসারবৃন্দ। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে যারা নির্বাচন করছেন, তারা বিশাল বিশাল শো-ডাউন নিয়ে তাদের প্রতীক গ্রহণ করেন। প্রায় পুরোদিনই উপজেলা পরিষদ এলাকা ছিল নির্বাচনী আমেজে মুখরিত।

এদিকে প্রতীক পাওয়ার প্রথম দিনেই, ২নং বালিথুবা পূর্ব এবং ১৬নং রূপসা ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাণ্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এই সময় ২নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতেন্ত্র প্রার্থী হারুন অর-রশীদের সমর্থক শাহজালাল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়।

অপর দিকে ১৬ নং রূপসা দক্ষিণের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী অহিদুর রহমান চশমা প্রতিক পেয়ে মিছিল করার সময় প্রতিপক্ষের সমর্থকদের কয়েকজন যুবকের সাথে কথাকাটাকাটির এক পর্যায় সংর্ঘষের ঘটনা ঘটে। এতে প্রার্থী অহিদুর রহমান ও তার নাতী তানভীর হোসেন আহত হয়। এই ঘটনায় অহিদুর রহমান নিজেই ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital