শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দলীয় টিকেট জুটবে কার ভাগ্যে অপেক্ষা...

চাঁদপুরের ৫টি আসনে নৌকায় চড়তে চায় ৭ নারী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:২০ পিএম
চাঁদপুরের ৫টি আসনে নৌকায় চড়তে চায় ৭ নারী
চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনের সবকটিতে আওয়ামীলীগের মহিলা নেত্রী চায় সরাসরি দলীয় মনোনয়ন।
তবে এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০০৮ সাল থেকে পরপর তিনবার সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই ৬ জনের আরেকজন সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়েছেন একবার।
এছাড়া বাকি ৫ জনেরও সাংগঠনিকভাবে রাজনৈতিক অবস্থান ভাল। কচুয়ার জান্নাতুল ফেরদৌসী ও হাজীগঞ্জের এডভোকেট নুরজাহান বেগম মুক্তার পিতা সাবেক এমপি।
চাঁদপুর -১( কচুয়া) আসনে সাবেক এমপি মরহুম খন্দকার আবদুল আউয়াল এর কন্যা এডভোকেট জান্নাতুল ফেরদৌসী।
চাঁদপুর-২(মতলব উত্তর ও দক্ষিণ) আসনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট জেসমিন সুলতানা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী।
চাঁদপুর-৩( সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর-৪( ফরিদগঞ্জ) আসনে ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ‘ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাডভোকেট নাজমুন নাহার অনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ডা. বদরুন্নাহার ভূঁইয়া হৃদয়।
চাঁদপুর-৫( হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সংসদের নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মঈনুদ্দিনের জৈষ্ঠ্যকন্যা সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা।
 এখন দেখার অপেক্ষায় চাঁদপুরবাসী তথা দেশবাসী অপেক্ষার প্রহন গুনছেন, চাঁদপুরের পাঁচটি আসন থেকে নারী নেত্রী হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন, কার ভার্গে রয়েছে দলীয় চূড়ান্ত নমিনেশন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital