বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:০৩ পিএম
মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে ইউনিয়নের বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোলাইমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন সাগরের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ রেজাউল করিম শফিক মৃধা, মোঃ আক্তারুজ্জামান, নজরুল ইসলাম, সহ-সমন্বয়ক শওকত তালুকদার, বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি ইব্রাহিম পাটোয়ারী, সমাজসেবক মুনাফ তহশিলদার, সাবেক কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম খান, প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন প্রমূখ।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. বিজয় সরকার, ডা. উম্মে মারিয়া, ডা. মোঃ মহিন উদ্দিন (আপেল), ডা. মোঃ আজহারুল ইসলাম ও ডা. অমিত ভট্টাচার্য। এদিন ১২০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও প্রথমবারের মত বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল, সদস্য আবু সুফিয়ান পাটওয়ারী, মোরসালিন গাজী, মমিন বকাউল, সজিব গাজী, ফারিহা আক্তার, জহিরুল ইসলাম হানিফ, মুক্তা রহমান, রাজন শেখ, মোঃ জাবেদ, আরিফ হোসেন, শশী আক্তার, ফয়সাল রাজা, মোঃ ফয়সাল, কবির হোসেন, সুমাইয়া আক্তার, আব্দুল্লাহ, রাসেল গাজী, রেজাউল করিম, মাহির, আল আমিন, আরাফাত হোসেন, রাকিব, মিনহাজ, সজিব, রিয়াজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital