সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম : এএসপি ইয়াসির

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:৪২ পিএম
পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম : এএসপি ইয়াসির

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম জনপ্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন উপলক্ষে মতলব প্রেসক্লাব মিলনায়তনে বনাঢ্য রেলীতে অংশ নেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ মতলব দক্ষিণ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সুধীজন।

স্টাফ রির্পোটার : সহকারী পুলিশ সুপার  মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

দৈনিক চাঁদপুর খবরের ১৫ বৎসর পূর্তি ও ১৬  বছর পদার্পণ উপলক্ষে মতলব প্রেসক্লাবে কেক কাটা আলোচনা সভা ও বর্ণাঢ্য র ্যালীতে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ পরিবেশন করেন  সাংবাদিকদের লেখনীর  কারণেই সমাজে আজ  অপরাধ প্রবণতা কমে গেছে। এছাড়া দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছেন সাংবাদিকরা তিনি আরো বলেন, মানুষ, সমাজ, রাষ্ট্রকে নিয়ে ভাবেন বা পরিবর্তনের চেষ্টা করেন যে ব্যাক্তি তিনি হলেন একজন অবৈতনিক সাংবাদিক।

চাঁদপুর জেলা শহর থেকে  নিয়মিত প্রকাশিত  অন্যতম জনপ্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার  ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ  উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে  মতলব  প্রেসক্লাব মিলনায়তনে র‍্যালী কেক কাটা ও আলোচনা সভায় মতলব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি ও সাংবাদিক  মুহাম্মদ  জাকির হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর খবর পত্রিকার  মতলব দক্ষিন উপজেলার অফিস প্রধান সমির ভট্টাচার্য্যের পরিচালনায়  বিশেষ অতিথি বক্তব্য রাখেন  অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক গোলাম হালদার মোল্লা।

Model Hospital

আরো উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন , যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, রেদাওয়ান জাকির, দপ্তর সম্পাদক মান্নান খান,  প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার  সাংবাদিক সোবহান ফারুক, আবু সায়েম মাষ্টার, আশ্রাফুল জাহান শাওলিন লোকমান হাবীব, পলাস রায়, খোরশেদ আলম, কবির মজুমদারসহ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম জনপ্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন উপলক্ষে মতলব প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটছেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ মতলব দক্ষিণ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সুধীজন।

এ সময় ভার্চুয়ালে বক্তব্যে প্রদান করেন, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন উপলক্ষে মতলববাসীকে  শুভেচ্ছা জানাচ্ছি ।দৈনিক চাঁদপুর খবর জেলা শহর থেকে  নিয়মিত প্রকাশিত দৈনিক পত্রিকা। পত্রিকাটির অনলাইনও খুবই অগ্রগামী ।পাঠকের কথা চিন্তা করে   পত্রিকাটি এগিয়ে যাচ্ছে । পাঠক হলো পত্রিকার প্রান। আশা করছি আগামী দিনেও পাঠক পত্রিকাটি টিকিয়ে রাখতে সহযোগিতা অব্যাহত রাখবে ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।