বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

উচ্চ শিক্ষা অর্জনে ফাইযা ফাতিমা মনজুরের যুক্তরাজ্যে গমন

সজীব খান প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম
উচ্চ শিক্ষা অর্জনে ফাইযা ফাতিমা মনজুরের যুক্তরাজ্যে গমন

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক, এম, এম, নুরুল হক এবং মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মনজুরা বেগম এর নাতনী ফাইযা ফাতিমা মনজুর যুক্তরাজ্যের ব্রাইটন শহরে ইউনিভার্সিটি অব সাসেক্স এ পড়াশোনার উদ্দেশ্যে গমন করেছেন।

গত ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করেন। ফাইযা ফাতিমা মনজুর সেখানে ব্যবসা প্রশাসনে অধ্যায়ন করবেন।

তার উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসী, পরিবার পরিজনসহ সকল আত্মীয়স্বজনের কাছে দোয়া কামনা করেছেন।

সে বিশিষ্ট ব্যবসায়ী ও উক্ত প্রতিষ্ঠানগুলির বর্তমান সভাপতি মনজুরুল হক শোয়েব ও লেখক জেসমিন মুন্নীর ছোট কন্যা।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital