বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী নৌকা পাওয়ায়

আমিনপুর নতুন বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৪৯ পিএম
আমিনপুর নতুন বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

২৭ নভেম্বর সোমবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের নতুনবাজারের দলীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে অংশগ্রহন করেন।

রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগের ১২জন মনোনয়ন সংগ্রহ করেন, মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।

Model Hospital

গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের দলী ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন।

চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন ফরাজিকান্দী ১ নং আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি আমিনপুর ইসলামিয়া মার্কেট নতুন বাজার আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

উপজেলা ছাত্রলীগ এর সাবেক যগ্ম আহবায়ক এম নোমান দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফরাজিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার ও উপজেলা যুবলীগ এর সদস্য বাবু সরকার, সিঙ্গাপুর ছাত্রলীগ এর সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাজাহান ঢালী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মোল্লা, মান্নান মোল্লা, ১ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারন সম্পাদক সাইজুদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রূপকার। দুই দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁরা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে মিষ্টি বিতরণ ও মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করে আনন্দ মিছিলটি শেষ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) এ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিজি। তাঁকে ঘিরে স্থানীয় হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা।
মোঃ মিলন মিজি পেশাগতভাবে একজন স্বনামধন্য ঠিকাদার। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁর সমর্থকদের দাবি। তরুণ এই সমাজসেবক রাজনৈতিক জীবনে ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন।
রাজনীতির পাশাপাশি তিনি লোধেরগাঁও বাইতুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাইছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওয়ার্ডজুড়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে মোঃ মিলন মিজির সম্ভাব্য প্রার্থীতা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে জনমনে। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে নির্বাচনের সময় ও প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।