শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫ টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ জনের  মনোনয়নপত্র জমা

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৪০ পিএম
চাঁদপুরে ৫ টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ জনের  মনোনয়নপত্র জমা
চাঁদপুরে ৫ টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও  স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ জন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর  বৃহস্পতিবার শেষ দিন সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান এর নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে চাঁদপুর -১ আসন (কচুয়া ) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ,স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, জাকের পার্টির প্রার্থী মাসউদুল আহসান,বাংলাদেশ কংগ্রেস এর  প্রার্থী মোঃ জামাল হোসেন, জাসদের প্রার্থী সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ শওকত হোসেন মিয়া,জাতীয় পার্টির প্রার্থী কে এস এম শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রাহাত চৌধুরী,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ সেলিম প্রধান।
চাঁদপুর ২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোঃ মনির হোসেন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, জাসদ মোঃ হাসান আলী সিকদার,স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান,বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ্ আলম সরকার।
চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  ডাঃদীপু মনি,স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মহসিন খান,স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খান,জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ কাউসার মোল্লা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর প্রার্থী আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন,তরিকত ফেডারেশনের প্রার্থী  মোঃ মিজানুর রহমান।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ  আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ডঃ সামসুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম,জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ, স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুল গনি, তৃণমূল-বিএনপি প্রার্থী মোঃ আব্দুল কাদের তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম) এর প্রার্থী ডঃ মোঃ শাহজাহান।
চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  রফিকুল ইসলাম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী,স্বতন্ত্র প্রার্থী গাজী মাইনুদ্দিন, জাকের পার্টির প্রার্থী মকবুল আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী বাকিবুল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন প্রধানীয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল আলম, জাসদের প্রার্থী মোহাম্মদ মনির হোসেন মজুমদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আখতার হোসেন।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital