বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ৯নং ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে বিশাল মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৩:০৮ পিএম
ফরিদগঞ্জের ৯নং ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে বিশাল মিছিল

এস এম ইকবাল : ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্ধ নিয়ে ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল চৌধুরীকে বিজয়ী করার লক্ষে মিছিল করেছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

২০ ডিসেম্বর সোমবার বিকেলে ইউনিয়নের ধানুয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, পরে একই স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের প্রার্থী সোহেল চৌধুরী, সংসদ সদস্যের প্রতিনিধি পুতুল সরকার, সোহেল হোসেন রাজুসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমূখ।

এ সময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আ’লীগ সর্বদা কাজ করে যাবে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital