বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হামলায় আহত এক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম
চাঁদপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হামলায় আহত এক
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস বাসে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৪ ডিসেম্বর) মাগরিবের পর এ ঘটনা ঘটে। এছাড়াও চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসেও একই স্থানে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে।
গাড়ির স্টাফরা জানায়, চাঁদপুর টু ঢাকা রুটে চলাচলকারী ঢাকা মেট্রো- ব-১২-১৩৫৪ নম্বরের পদ্মা বাসটি যাত্রী নিয়ে চাঁদপুর আসার পথে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোল্লা বাড়ি এলাকা অতিক্রমকালে আনুমানিক ৫-৬ ব্যক্তি সড়কের দুই পাশ থেকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন। দুর্বৃত্তদের এমন হামলায় ৩টি পাথর যাত্রীবাহী পদ্মা বাসটির সামনের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে চালকের কপালে আঘাত করে। এতে চালক স্বপন আহত হয়ে চাঁদপুর গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। দেখা যায়, বাসগুলোতে নিক্ষেপ করা পাথরগুলো ছিল রেললাইন থেকে আনা পাথর।
এর আগে গত ১৫ নভেম্বর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই একই এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১৫-২০ টি গাড়ি ভাংচুরসহ প্রায় ২০ জন আহত হওয়ায় ঘটনা ঘটে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার (৪ ডিসেম্বর) আবারও একই এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির সহ সঙ্গীয় ফোর্স।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে সোমবার।
আবারও বুধ ও বৃহস্পতিবার ফের ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital