বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আধুনিক ওয়ার্ড গড়তে সিলিং ফ্যান মার্কায় ভোট চাইলেন শফিকুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ২:৩০ পিএম
আধুনিক ওয়ার্ড গড়তে সিলিং ফ্যান মার্কায় ভোট চাইলেন শফিকুল
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য শফিকুল ইসলাম পাটোয়ারী সিলিং ফ্যান মার্কা প্রতীক নিয়ে ভোটারদের নিকট যাচ্ছেন।এবং তিনি আশাবাদি এ ওয়ার্ডে মেম্বার হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভোটাররা।
৮ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করনে ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ২৬ ডিসেম্বর সিলিং ফ্যান মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় ভোটাররা।
আগামী ২৬ ডিসেম্বর সিলিং ফ্যান প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে শফিকুল ইসলাম পাটোয়ারী ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের একজন সেবক হিসাবে কাজ করার উদ্দেশ্যে প্রার্থী হয়েছি, ভোট হচ্ছে আপনাদের আমানত, আমাকে আপনারা নির্বাচিত করলে সকলের পরামর্শ নিয়ে ৮ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিবো, ইনশাআল্লাহ।
নির্বাচনের প্রচারণাকালে তিনি এলাকার সাধারন মানুষের সঙ্গে মতবিনিময়সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। স্থানীয়রা একজোট হয়ে তার পক্ষে কাজ করছেন। এলাকাবাসী একজন দক্ষ, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে মানুষ শফিকুল ইসলামকে মেম্বার পদে বিজয় করতে চান।
এলাকাবাসী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম পাটোয়ারীকে ভোট দেয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা একজোট হয়েছি এবং ডিসেম্বর ২৬ তারিখে ব্যাপক ভোটে জয় লাভ করবেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital