বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজার মানুষ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:২৫ পিএম
মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজার মানুষ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী ও বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী স্থানীয় এক হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয় হাসপাতালে।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী বুলু।

ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স আয়োজনে এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়।
ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোগ ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের অর্থায়নে করা হয়।

Model Hospital

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ) ডা. জামাল নিজামুদ্দিন ও ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ ১২ জনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ চৌধুরী সোহেল, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলন, হিরন চৌধুরী, মিলন চৌধুরী, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital