বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জয়িতা সংবর্ধনা প্রদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
কচুয়ায় জয়িতা সংবর্ধনা প্রদান

নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই স্লোগানে কচুয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকয়ো দিবস উপলক্ষ্যে ‘‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও সফল জয়িতাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৪জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবান হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিউলি আক্তার, জয়িতা হাসিনা পারভীন ও আমেনা বেগম প্রমুখ।

Model Hospital

জয়িতারা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার দোঘর সপ্রাবির প্রধান শিক্ষক হাসিনা পারভীন, সফল জননী মনোয়ার বেগম, সমাজের নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে নারীদের অধিকার আদায়ের বিশেষ অবদানে আমেনা আক্তার ও সমাজ উন্নয়নে কাজে পরিচিত লাভে সফল নারী হিসেবে রজ্জবের নেছা।

আলোচনা শেষে জয়িতাদের মাঝে ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital