বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের কালিকাপুরে ৩ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

আল্লাহর আনুগত্য ও রাসুলকে অনুসরণের মাধ্যমে মানবতার মুক্তি পাওয়া যায় : পীর সাহেব শাজুলিয়া দরবার শরীফ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:২৭ পিএম
আল্লাহর আনুগত্য ও রাসুলকে অনুসরণের মাধ্যমে মানবতার মুক্তি পাওয়া যায় : পীর সাহেব শাজুলিয়া দরবার শরীফ
মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তিন ব্যাপি এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
শেষ দিন প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন কচুয়া উপজেলার শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবুল হাসান শাহ মো. রুহুল্লাহ  শাজুলী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মো. কামরুল ইসলাম, মাওলানা মো. আহসানুল্লাহ, মাও. মো. গোলাম মাওলা।
শাজুলিয়া দরবার শরীফের পীর মাওলানা আবুল হাসান শাহ মো. রুহুল্লাহ শাজুলী তাঁর আলোচনায় বলেন, বর্তমান অশান্ত পৃথিবীতে রাসুলের দেখানো পথেই মানবতার শান্তি নিহিত রয়েছে। আল্লাহর আনুগত্য এবং রাসুলের অনুসরণের মাধ্যমে বিশ্ব মানবতা মুক্তি পাওয়ার গ্যারান্টি রয়েছে। তিনি সকল মুসলমানকে মজবুত ঈমানের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করার আহ্বান জানান।
তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে পবিত্র কুরআনের নাজেরা ও হিফজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মাহফিলের প্রথম ও দ্বিতীয় দিনে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন যথাক্রমে মাও. জামাল হোসাইন, মাও. ওসমানগনী চাঁদপুরী, মাও. সাইফুল ইসলাম, মাও. আব্দুল মান্নান, হাফেজ মাও. মো. আব্দুল বাছিত, মাও. মো. শাহাদাত হোসাইন খান, মাও. জয়নাল আবেদীন।
মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব মো. মজিবউল্লাহ মাস্টার।
তাফসিরুল কোরআন মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
কালিকাপুর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এল এম এম বোরহানউদ্দিন রাব্বানী এবং মো. নজরুল ইসলাম এর যৌথ পরিচলনায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্জ্ব মাও. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার তাকওয়া ট্র্যাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. কবির হোসেন, সেইফটি ইন্টারন্যাশনাল ট্র্যাভেলস এর স্বত্বাধিকারী হোসাইন আহমেদ সাদ্দাম, ফ্রান্স প্রবাসী মশিউর রহমান মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান, মো. সহিদ উল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিকাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন প্রধান, বিশিষ্ট সমাজসেবক মো. সহিদ উল্লাহ, মো. মফিজুল ইসলাম, ঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রফেসর মো. বেলাল হোসেন মীর, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মুন্সী, মো. জিসান মজুমদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital