বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাজারে হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ২২০ টাকার পেঁয়াজ নামল ১০০ টাকায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:১০ পিএম
বাজারে হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ২২০ টাকার পেঁয়াজ নামল ১০০ টাকায়

কারসাজি করে বৃদ্ধি করা পেঁয়াজের দাম বাজারে হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ২২০ থেকে কমে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

ওই সময় এ ঘটনা ঘটে।

এ সময় ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Model Hospital

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেঁয়াজ অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন লোকাল বাজারের সংকট দেখাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ দোকানদার ২২০ টাকা বিক্রি করেছিল তা মুহূর্তেই ১০০ টাকা নেমে আসে। ওই সময় পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital