মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আ’লীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

১৪ ডিসেম্বর বিকেলে নারায়ণপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মান্নান, আওয়ামী লীগ নেতা মো. জহির কাজী প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সৈয়দ আবুল বাসার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়নের সকল কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পাটোয়ারী।








