শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রয়াত আ’লীগ নেতা দিপু চৌধুরী স্মরণে মতলব উত্তরের মিলারচর বাজারে দোয়া ও মিলাদ মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৯:১৫ পিএম
প্রয়াত আ’লীগ নেতা দিপু চৌধুরী স্মরণে মতলব উত্তরের মিলারচর বাজারে দোয়া ও মিলাদ মাহফিল

মতলব উত্তরে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভার আয়োজনে উপজেলার মিলারচর বাজারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন।

আমি আমার পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমার পরিবারের অভিভাবক হিসেবে আমার সন্তান যেদিন থেকে অসুস্থ প্রতিদিন-প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন।

Model Hospital

এছাড়াও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাদের যাদের সবাই সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রেখেছেন, সাহস যুগিয়েছেন তাদের প্রতি। কৃতজ্ঞতা জানাই আওয়ামী পরিবারের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি।’ পরিশেষে তিনি বলেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের প্রতিটি সদস্য মতলবের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে ও যাবে।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রয়াত দিপু চৌধুরীর সহধর্মিনী চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুর্বণা চৌধুরী বীণা, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা।

আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা অলি’সহ আরো অনেকে।

এসময় আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহবিুল হক চৌধরী সুমিত, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা যুবলীগ নেতা বাবু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ, খোরশেদ আলম, এইচএম নোমান দেওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল আমিন, জনি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital