শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পূর্ব শক্রতার জের ধরে হামলা আহত ২, থানায় অভিযোগ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:২৪ পিএম
কচুয়ায় পূর্ব শক্রতার জের ধরে হামলা আহত ২, থানায় অভিযোগ

কচুয়ায় বাড়ীর সিমানা পিলার নিয়ে পূর্ব শক্রতার জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় আহতের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর ২টার সময় পূর্ব শক্রতার জের ধরে পাশ^বর্তী বেপাড়ী বাড়ীর মৃত নরুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫০), রফিকুল ইসলামের ছেলে মোঃ জাবেদ (২৫) ও জহিরুল ইসলামের পুত্র মোঃ জাহিদ (২২) দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মসজিদ বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরীফ ও তার স্ত্রী মোসা শাহিনুর আক্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

Model Hospital

এসময় তারা শাহিনুর আক্তারের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চিনিয়ে নিয়ে যায়। মোহাম্মদ আলীর পুত্র হাতে থাকা একটি ভিভো এন্ডোয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বাদী মোহাম্মদ আলী জানান, হামলাকারীরা পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা। বিবাদীরা আমার বাড়ীর সিমানা পিলার অনৈতিকভাবে দখলীয় জায়গায় প্রবেশ করে, জমির সিমানা পিলার উপরে পেলার চেষ্টা করলে আমার ছেলে বাধা প্রদান করিলে এরই প্রেক্ষিতে তারা শুক্রবার দুপুরে আমার ছেলে ও স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায়। তারা আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধমকি ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। আমি এর সুষ্ঠ বিচার চাই।

বিবাদী মোঃ রফিকুল ইসলাম ও তারপুত্র জাবেদের হোসেনের সাথে মুঠোফোনে বারবার কল করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ডুমুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর নিকট হতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital