বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২ অটোরিক্সা চোর চক্রের২ সদস্যসহ ৩ জন আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম
শাহরাস্তিতে ২ অটোরিক্সা চোর চক্রের২ সদস্যসহ ৩ জন আটক

শাহরাস্তিতে  অটোরিক্সা  চোর চক্রের ২ সদস্য ও নারী শিশু নির্যাতন  মামলার সিআর পরোয়ানাভুক্ত ১ আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের  তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের  আটক করা হয়।

সোমবার শাহরাস্তি মডেল থানার এএসআই (নিঃ) আমির হোসাইন সঙ্গীয় ফোর্স উপজেলার শুচি পাড়া উত্তর ইউপির শোরশাক পশ্চিম পাড়া ময়ুরী  বাড়ীতে একটি অভিযান চালায়।

Model Hospital

এতে ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ মাসুদ আলম কে আটক করে পুলিশ।

পুলিশ জানায় তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় নারী শিশু মামলা নং-৪০/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ৯(১)/৩০  একটি মামলা রুজু ছিল।

এদিকে রবিবার শাহরাস্তি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টামটা উত্তর ইউপির হোসেনপুর দক্ষিণ বাজারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খাইরুল আলম, এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ওইসময় সে বাজারের সাফায়েত উল্লাহর বিসমিল্লাহ মর্টরস দোকানের সম্মুখ হতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২সদস্যকে আটক করে পুলিশ।

এই সময় ওই চোরাই চক্রের সদস্যদের থেকে একটি নীল রংয়ের ইজি বাইক (অটোরিক্সা) জব্দ করে পুলিশ।

অভিযুক্ত আসামিরা হলো কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের কাজী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ ইউসুফ মিয়া (৩২), মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল হোসেন (৩৫)।

পুলিশ আরো জানায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত চোরাই অটোরিক্সা সিএনজি ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।

পরে পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা নং-০৫, ধারা-৪১৩ পেনালকোড  রুজু করে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদেরকে পুলিশ আটক করে।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital