মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে মোজাম্মেল আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৭ এম
হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে মোজাম্মেল আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে একজনকে আটক করেছেন আনসার বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ রেলস্টেশনে আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পালের নেতৃত্বে টহলরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

আটক মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।

কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, মোজাম্মেল নামের মধ্যবয়সী লোকটির পকেটে রেললাইনের বেশকিছু পাথর, লাইট, গ্যাসলাইট পাওয়া যায়। তিনি ২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় আকারের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতানাতে আটক করা হয়।

Model Hospital

তিনি আরও বলেন, হাজীগঞ্জ ব্রিজের কাছে রেললাইনের ওপর একটি গাছ ফেলানো অবস্থায় পাওয়া যায়। সেটা অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে তা এখনো জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital