সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে একান্ত বৈঠকে এমপি মানিক, গুরুত্ব পেল চাঁদপুরসহ দেশের জনস্বার্থ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে একান্ত বৈঠকে এমপি মানিক, গুরুত্ব পেল চাঁদপুরসহ দেশের জনস্বার্থ

দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

​বৈঠক শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে কথা হয়েছে।

​মতবিনিময়কালে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বারোপ করেন।

Model Hospital

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।