শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রশংসনীয় কাজের জন্যই জনপ্রিয় মেম্বার প্রার্থী তাজুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১:০০ পিএম
প্রশংসনীয় কাজের জন্যই জনপ্রিয় মেম্বার প্রার্থী তাজুল ইসলাম
নিজস্ব সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মেহের উত্তর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ তাজুল ইসলাম।
সততা, মেধা ও জনগণের কল্যাণের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ,পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে তিনি এলাকার সাধারন মানুষের সঙ্গে মতবিনিময়সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। স্থানীয়রা একজোট হয়ে তার পক্ষে কাজ করছেন। এলাকাবাসী একজন দক্ষ, কর্ম দক্ষতা,উন্নয়ন ও স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে মানুষ তাজুল ইসলামকে আবারও মেম্বার পদে বিজয় করতে চান।
এলাকাবাসী বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাজুল ইসলামকে ভোট দেয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা একজোট হয়েছি এবং ডিসেম্বর ২৬ তারিখে ব্যাপক ভোটে জয় লাভ করবেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital