শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে চাঁদপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতীষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১০:৫৫ পিএম
শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে চাঁদপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতীষ্ঠাবার্ষিকী উদযাপিত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সাথে নিয়ে কেক কেটে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কেক কাটা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেক কাটা শেষে বর্ণিল আতোশবাজি জ্বালানো হয়।
এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনুসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় চাঁদপুর পৌর, সদর ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশ নেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন বলেন, এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। বাংলাদেশের নবরূপায়নের রূপকার, উন্নত-আধুনিক-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, বাঙালির গণতন্ত্র-মানবাধিকার-মৌলিক অধিকার বাস্তবায়নে বারবার নিজের জীবনকে হুমকির সম্মুখীন করা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম যে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ তার স্মারক।
সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চাঁদপুর হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এসে ডাঃ দীপু মনির নির্বাচনী জনসভায় যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital