রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ২:০৩ এম
মতলব উত্তরে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের যুব সমাজের উদ্যোগে চতুর্থ বারের মত মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ , MPL -2024( Season 4)  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিরকান্দি উত্তর পাড়া খেলার মাঠে জমকালো আয়োজনে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ-২০২৪ ফাইনাল খেলাটি শেষ হয়।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন জিসান আহমেদ রিয়াদ এবং তমাল মাহমুদ ক্রিকেট টিম।
খেলায় জিসান আহমেদ রিয়াদের টিম টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নেয়, ১২ ওভার বল করে ৪৮ রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয় যার মধ্যে অতিরিক্ত ২ রান ছিল।
বিপরীত পক্ষ তমাল মাহমুদের টিম শুরুতেই অসাধারণ বোলিং, ফিল্ডিং করে একটার পর একটা উইকেট তুলে নিয়ে লাস্ট বলে যখন দুই রান প্রয়োজন তখন, লাস্ট উইকেট নিয়ে নেয়। তমাল মাহমুদের টিম এক রানে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সী’ র স্বত্বাধিকারী মো. সোলাইমান মানিক।
সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম রবিন, সেলিম শিকদার, নাঈম চৌধুরী, ডাক্তার রিয়াদ, জান্নাত শিকদার, মোহাম্মদ আক্তার, তুহিন মিয়া, সাব্বির হোসেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।