শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আবুরকান্দিতে আতাউর রহমান সিআইপি স্মরনে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
আবুরকান্দিতে আতাউর রহমান সিআইপি স্মরনে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্প

মতলব উত্তরের আবুরকান্দি বাজারে মরহুম আতাউর রহমান সিআইপি মানবসেবা সংগঠনের উদ্যোগে ২৫ ডিসেম্বর দিন ব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের আবুরকান্দি বাজারে মরহুম আতাউর রহমান সিআইপি মানবসেবা সংগঠনের উদ্যোগে ২৫ ডিসেম্বর দিন ব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পিং আয়োজন করে।

হুমায়ূন কবির মোল্লার সার্বিক সহযোগিতায় উদ্বোধন করেন মরহুম আতাউর রহমান সিআইপি মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টা জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এমডি খান আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রধান, উপদেষ্টা আলা উদ্দিন প্রধান, মফিজুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসেন প্রধান, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, গোলাম মোস্তফা মাঝি, ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, ডা. আল আমিন, মহসিন মিয়া অজি, কাইয়ুম অজি, ফয়েজ মাঝি, হানিফ প্রধান, শাহ জালাল প্রধান, মামুন অজি, হুমায়ুন মিজি প্রমুখ।

হুমায়ূন কবির মোল্লা জানান, বিভিন্ন বয়সের শতাধিক রোগীকে ফ্রি ডেন্টাল চেকআপ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।বিগত বছর গুলোতেও এভাবে মানবসেবা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।কারন মানব সেবাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।