রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের কৃতি সন্তান জাহিদ চৌধুরী বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৯ পিএম
চাঁদপুরের কৃতি সন্তান জাহিদ চৌধুরী বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার হিসাবে নিয়োগ পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক চাঁদপুর জেলার কৃতি সন্তান জাহিদুর রহমান চৌধুরী।গতকাল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর প্রকাশ করেছে বিসিবি।

এর আগে জাহিদ চৌধুরী আরটিভি,দৈনিক যুগান্তর,ভোরের কাগজে কাজ করেছেন।তিনি এক যুগেরও বেশী সময় ধরে আরটিভি, মাছরাঙা টেলিভিশনের ক্রিকেট বিটে কাজ করেছেন।

জাহিদ চৌধুরী ক্রিকেট বিশ্বকাপ,এশিয়া কাপ নিউজ কাভারেজ করতে অষ্টেলিয়া,ইংল্যান্ড,নিউজিল্যান্ড,ভারত,ডেনমার্ক সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

জাহিদ চৌধুরী চাঁদপুর পুরাণবাজার সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিন চৌধুরীর চতুর্থ সন্তান।

Model Hospital

জাহিদ চৌধুরী ১৯৯৬ সালে চাঁদপুর আল-আমিন একাডেমি হতে এসএসসি, ১৯৯৮ সালে চাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালের ইতিহাস বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জাহিদ চৌধুরী তাহার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।