রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বঙ্গবন্ধু মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বললেন হাজী জসিম উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২১ পিএম
সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বললেন হাজী জসিম উদ্দিন

সমাজকে মাদকমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এই সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সবার আগে আমাদের প্রত্যেকের নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক আমাদের সমাজে যেভাবে ছরিয়ে ছিটিয়ে আছে তা অতি ভয়ংকর। তাই চলুন সকলে মিলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।

শনিবার (৩ ফ্রেবুয়ারী) হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।

ওই সময় তিনি আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মদকের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচি গ্রহন করেছি। এমনকি ইভটিজিংয়ের প্রতিও বিশেষ নজর দিচ্ছি। যাতে স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা নির্বিঘ্নে রাস্তা দিয়ে চলাচল করতে পারে সে বেপারে আমরা সার্বক্ষনিক পুলিশের মোবাইল টিমের মাধ্যমে নজরদারী করছি। মাদক যারা বিক্রয় করে তারা সংখ্যায় বেশি নয়। আমরা সংখ্যায় বেশি এবং অনেক শক্তিশালী তাই আমাদেরকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মিজির সভাপতিত্ত্বে ও সার্জেন্ট সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. মনির হোসেন পাটোয়ারি।

Model Hospital

খেলায় মেনাপুর একতা স্পটিং ক্লাব বনাম রাজারগাঁও একতা স্পটিং ক্লাব অংশ নেয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।