বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিখোঁজের ৬ দিন‌পর অর্ধগলিত লাশ উদ্ধার

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৩ পিএম
ফরিদগঞ্জে নিখোঁজের ৬ দিন‌পর অর্ধগলিত লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৬দিন পর  ডোবা থেকে মানুষিক ভারসাম্য হীন স্বামী পরিত্যক্তা পান্না আক্তার পানু (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের শেখ বাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পান্না পশ্চিম লাড়ুয়া এলাকার শেখ বাড়ির মৃত নুর হোসেন শেখের মেয়ে। ডোবায় অর্ধগলিত লাশের কথা শুনে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে রাত ১১টার থানায় নিয়ে আসে।
মৃত পান্নার বড় ভাই মফিজ শেখ জানায়, গত রোববার রাতে খাবার খেয়ে আমার বোন পান্না ঘর থেকে বের হয়ে যায়। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের এক মহিলা হাঁস খুঁজতে গিয়ে ডোবায় অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। আমি তখন মসজিদে ছিলাম। ডোবায় লাশের কথা শুনে এসে দেখি আমার বোনের লাশ।
তিনি আরো জানান, প্রায় ২০ থেকে ২২ বছর পূর্বে সিলেটে সামছুল ইসলামের কাছে বোনকে বিয়ে দেই। এরপর বোনের একটি ছেলে সন্তান হয়। তার মানসিক সমস্যা থাকার কারণে ছেলেকে নিয়ে তার বাবা এইখান থেকে চলে যায়। তারপর থেকে বোনটা আমার কাছেই ছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, ডোবায় মানসিক ভারসাম্য হীন পান্না আক্তারের অর্ধগলিত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital