শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৯ পিএম
ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ২০জন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর রূপসা দক্ষিণ এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৫জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি দূর্গাপুর গ্রামে মঙ্গলবার সকাল থেকে কুকুড়ের কামড়ের শিকার হয় লোকজন। এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা(১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নুরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন(৭০),  চরমান্দারীর তাহমিনা(২১), তাসলিমা (২০),আ: সাত্তার (৬৫),  বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকালথেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ২০ জনের বেশি লোক কুকুকের কামড়ের শিকায় হয়েছে বলে শুনেছি।  স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে  এসময় অভিভাবকদের ছুটাছুটি করতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুড়ের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫জনরোগী চিকিৎসা নিয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ  এব্যপাারে সহযোগিতা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital