বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাব উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৪ এম
শাহরাস্তিতে নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাব উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার ৮ নং ওয়ার্ড ভাবনার বাড়ি সংলগ্ন মাঠে নিজমেহার ভাই বন্ধু ক্লাব কর্তৃক আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি আজাদ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
অনুষ্টানটি সঞ্চালনা করেন নিজমেহার ভাই বন্ধু ক্লাবের সদস্য রুবেল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার মোঃ শফিউল্লাহ মিয়াজি, আরিফুল ইসলাম সজীব, আবুল হায়দার, শাকিল প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, ব্যতিক্রমি এক আয়োজনে নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এই প্রীতি খেলায় আয়োজন করেন। এলাকার যুবকদের নিয়ে গঠিত দলগুলোর মনোমুগ্ধকর খেলায় আমরা সকলেই অভিভূত। সামনেও এমন আয়োজন করার মাধ্যমে এলাকার যুব সমাজ ঐক্যের বন্ধনে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital