বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বড়ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪২ এম
বড়ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬৩নং বড়ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রচনা প্রতিযোগীতা আলোচনা সভা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পূর্ন হয়েছে।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: ফরিদ উল্যাহ মানিক সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান শিশির।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু ইউছুফ।

অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও সাংবাদিক মো: আবু সাঈদ, সমাজসেবক হোসেন ইমাম (মাস্টার), আশ্রাফপুর ইউনিয়ন ফ্যামেলি প্ল্যানিং ইন্সপেক্টর আবু ইউছুফ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital