বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চাঁদপুরে শিশু-কিশোরদের হৃদয়ে জাগরন সৃষ্টি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৬ এম
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চাঁদপুরে শিশু-কিশোরদের হৃদয়ে জাগরন সৃষ্টি

১৯৫২সালে বাংলা বাষার জন্য শহীদ হয়েছেন,সালাম,কালাম,জব্বর,বরকতসহ নাম নাজানা অনেকেই। গত ৭৩ বছর পূর্বে এ বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে এ দেশের অসংখ্য শিক্ষার্থীরা,যুব সমাজসহ অনেকেই। সেই সময়কার শহীদদের রেখে যাওয়া প্রজন্ম থেকে প্রজন্ম এ শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করেই যাচ্ছে। এখন আবার এক সময়কার প্রজন্ম থেকে নতুন করে প্রজন্ম সৃষ্টি হয়েছে। তারা এখন শিশু-কিশোর। তাদের মধ্যে এখন ২১ শের চেতনা এ জাগরন সুষ্টি হতে দেখা গেছে। তাইতো এ সব শিশু কিশোররা ছুটে আসছে ২১ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

নবপ্রজন্মের এ সব শিশু-কিশোরদের ২১ শের প্রথম প্রহরে চাঁদপুরে ৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,তাদের প্রতি ভালবাসা জানাতে নবপ্রজন্মের শিশুদের মধ্যে তাদের প্রতি ভালবাসা জানাতে শিশুদের হৃদয়ে জাগরন সৃষ্টি হতে দেখা গেছে।

মঙ্গলবার চাঁদপুর শহীদ মিনারে ২১ শের প্রথম প্রহরে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ। সেই সাথে অভিভাবকদের সাথে শহীদ মিণারে ছুটে এসেছেন অসংখ্য শিশু ও কিশোররা। তারাও বড়দের মত করে নিজেদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় দেখা যায়,শহরের হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী আবদুল্লাহ্ আল-হায়াম শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Model Hospital

তার সাথে হাতে হাত রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান ভূইয়া।

এতে দেখা যায় শিশু আবদুল্লার্হ মধ্যে অনুপ্রেরনা জেগেছে,ভাষা শহীদদের শ্রদ্ধার মাধ্যমে স্মারন করতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital