বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাসারা উবি’র কমিটি গঠনে অনিয়ম, ইউএনওর কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৬ পিএম
বাসারা উবি’র কমিটি গঠনে অনিয়ম, ইউএনওর কাছে অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এক অভিভাবক।  এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ওয়াহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ শাহা কতিপয় লোকজনের যোগসাজশে অত্যন্ত গোপনে গত ১৯  ফেব্রুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রধান শিক্ষক নিজের নির্বাচনি তফশিল ঘোষণার বিষয়টি গোপন রেখে পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করেন।
তফশিলের বিষয়টি স্কুলের অভিভাবক শ্রেণির ভোটার এবং শিক্ষার্থীরাও জানতো না।
এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক আবুল কাশেম, ওয়াহিদ, খোকন সহ একাধিক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের বিষয়ে আমরা কিছুই জানিনা।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক কালাম জানান, বিদ্যালয়ের পাশেই আমার ঘর কিন্তু এ বিষয়ে আমি কোন কিছুই জানিনা। তারা তাদের খামখেয়ালি মত একটা কমিটি গঠন করেছে।
বিদ্যালয়ের নৈশ প্রহরী সম্রাট বলেন, এ নির্বাচনের বিষয়ে আমি কিছুই জানি না, তবে গত সপ্তাহে কমিটি গঠন করা হয়েছে শুনেছি।
বিদ্যালয়ের অফিস সহকারী আমির হোসেন বলেন, আমি ভোটার তালিকা তৈরি করেছি কমিটির বিষয়ে যাবতীয় যা কিছু প্রধান শিক্ষক করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ শাহার মোবাইল ফোন গোপনে ম্যানেজিং কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি সকল কিছু মেনেই নির্বাচন সম্পন্ন করেছি। আপনার সাথে সরাসরি কথা বলতে চাই আগামীকাল বিদ্যালয়ে থাকবেন কিনা জানতে চাইলে তিনি কিছুক্ষণ পর জানান, আমি আগামীকাল ব্যক্তিগত কাজে বিদ্যালয়ে থাকবো না।
এ বিষয়ে সাবেক সভাপতি মহিউদ্দিন খোকনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ম্যানেজিং কমিটি নির্বাচনের দিন আমি উপস্থিত ছিলাম না অভিভাবকরাই আমাকে পছন্দ করে সিলেকশন করেছেন।
প্রিসাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া জানান,  উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি বাসারা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখি বিদ্যালয়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তখন ৪ টি পদে প্রধান শিক্ষককের প্রস্তাবনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জনকে নির্বাচিত করা হয়। আমি এর বেশি কিছুই জানি না।
গোপনে বাসারা উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে শুনেছি। গোপনে কমিটি গঠনের বিষয়টি ও অভিযোগের বিষয়ে আমি অবগত নই।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, গোপনে কমিটি গঠনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital