শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বালিয়া ও বাগাদী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে : অ্যাড. হুমায়ুন কবির সুমন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নের বালিয়া বাজার, পথসভায় বক্তব্য রাখেন এবং এলাকার সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্বের অংশীদার এদেশের যুবসমাজ। প্রতিদিন তাদের নানা রকম উদ্ভাবন, দেশের জন্য কিছু করার প্রচেষ্টা, এসব কিছু মিলিয়েই বাংলাদেশ এখন উন্নত দেশের পথে হাঁটছে।
হুমায়ুন কবির সুমন বলেন, শেখ হাসিনা আমাদের চাঁদপুরে অনেক কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞা জানাতে চাই। আমাদেরকে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউসহ নদীর রক্ষার বাঁধ করে দিয়েছেন এবং শহর রক্ষা বাঁধ করে দিচ্ছেন, আধুনিক নদী বন্দর হচ্ছে। কোন কিছুই বাদ রাখেননি শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এসময় তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী, সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, মোল্লা শাহজাহান, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, ওমর ফারুক আজমির, শিপন পাটওয়ারী, আল আমিন বকাউল, সুমনুজ্জামান সুমন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক মঞ্জিল খান, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কবির গাজী, হাছিব ভূইয়া, বাগাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিজ পাঠান, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ভট্টু, সাবেক সভাপতি নান্নু মিয়াজী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, যুবলীগ নেতা নূরে আলম রিপন, সাদ্দাম হোসেন পাটোয়ারী, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম শান্ত, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন বকাউল, সাধারণ সম্পাদক শাফায়াত খান শুভ, সাংগঠনিক সম্পাদক তুহিন বেপারী, সদস্য সুমন মিজি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital