মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়

বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৬ পিএম
বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে।
রাস্তা-ঘাট, বিদু্যুৎ, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের মতো অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছেন।
মতলব উত্তর উপজেলায় সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন হতে আর তেমন কোন রাস্তা অবশিষ্ঠ আর থাকছে না।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বেশি উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সারা দেশের ন্যায় আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।’
এসময় ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, বাগানবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি নান্নু মিয়া, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম রেজা, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, উপজেলা আ’লীগের সদস্য রাধে শ্যাম সাহ চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, আ’লীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার’সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।