শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের

বাচঁতে চায় ২য় শ্রেণির শিশু শিক্ষার্থী শুভ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৩ পিএম
বাচঁতে চায় ২য় শ্রেণির শিশু শিক্ষার্থী শুভ

মাত্র ৯ বছর বয়সের ছোট শিশু মো. শুভ মিয়া।

আইনুল কোরআন মাদ্রাসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এই বয়সে যার স্কুলে যাবার কথা, বাড়ির সবার সাথে খেলাধুলা করার কথা। কিন্তু এখন সময় কাটছে হাসপাতালের বিছানায়। প্রাণচঞ্চল ফুটফুটে এই শিশুব্রেইন টিউমারে আক্রান্ত। তার মাথার বাম দিকে ছিদ্র হয়ে পুঁজ বের হচ্ছে। এর আগে ৪বার অপারেশন করা হয়েছে একই জায়গায়। ডাক্তার বলেছে আবার অপারেশন করাতে হবে তাকে, না হলে বাঁচানো যাবে না তাকে।

প্রতিদিন নিয়মিত ঔষধপত্র দিতে হয়। জন্মের পর থেকেই শিশু শুভ’র চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত তার মা রুজিনা আক্তার। বর্তমানে শুভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিউরো সার্জারী বিভাগের ৫নং গেইটের সি ব্লকের ৬নাম্বার বেডে ভর্তি আছে।

শিশু শিক্ষার্থী মো. শুভ মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বড় মরাধান গ্রামের মো. শাহীদ আলমের পুত্র। গত ২বছর আগে তার মা রুজিনা আক্তারকে ডিভোর্স দিয়ে চলে যায় বিদেশে। আর খোঁজ খবর নেয় না শুভর বাবা মো. শহীদ আলম।

Model Hospital

এখন অর্থের অভাবে দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসা বন্ধের উপক্রম।

ছেলের ব্রেইন টিউমারের অপারেশন ও চিকিৎসা চালানোর সামর্থ নেই হতভাগ্য মা’র। শুভকে নিয়ে কাটছে নির্ঘুম রাত। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। তাই দরিদ্র মায়ের পক্ষে চিকিৎসার এত ব্যয় বহন করা একেবারেই অসম্ভব।

জানা গেছে, ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয় শিশু শুভকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির ব্রেইন টিউমার ধরা পড়ে।

কান্না জড়িত কন্ঠে শিশুটির মা বলেন, আমার অবুঝ শিশুটার জন্য একটু সাহায্য করুন। এরপর কান্নায় ভেঙে পড়েন মা। শিশুটির চিকিৎসার খরচ জোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন তিনি।

আইনুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আমিন মেধাবী শিশু শিক্ষার্থী শুভকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

শিশু সাহায্য করতে আগ্রহীরা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৩১৫৮৪১১৭৪।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital