বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামীতে বিজয়ী বিজয়ের বেসে এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:৩০ এম
আগামীতে বিজয়ী বিজয়ের বেসে এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি
চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি’র নতুন বাজার বাসভবনে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা কর্তৃক গন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ (শুক্রবার ) “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত গন সংবর্ধনায় ভূষিত হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী- ডা. দীপু মনি এমপি।
এসময়, প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, মহান স্বাধীনতা দিবসের মাসে সকল শহীদ ও জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিজয়ী একটি সামাজিক সংগঠন, নিজ উদ্যোগে তানিয়া নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।  তবে এই সংগঠনের কোনো অনুষ্ঠান করতে গেলে যদি হল রুমের দরকার পড়ে, আপনারা আমার বাসার হল রুমটি ব্যাবহার করতে পারেন।
তিনি আরো বলেন, তিনি বিজয়ীর পাশে আছেন, তানিয়া ইশতিয়াক এর পাশে থাকবেন। মেয়েরা আজ অনেকদূর এগিয়ে গেছে। ডিজিটাল যুগে এসে কেউ আজ ঘরে বসে নেই। যার যার জায়গা থেকে ভালো কিছু করতে হবে।
সমাজকে বদলাতে হলে, মেয়েদেরকে আরো এগিয়ে আসতে হবে এবং বিশেষ ভূমিকা রাখতে হবে। পরিশেষে তিনি বলেন, বিজয়ী সংগঠনটি বিজয়ের বেসে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ঈশতিয়াক খানের সভাপতিত্বে ও গ্রীন বাংলা নিউজের সম্পদক ও প্রকাশক বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রী- ডা. দীপু মনি এমপি, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী,  এডভোকেট রনজিত রায় চৌধুরী-(পিপি)চাঁদপুর জেলা জজ কোট, চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক- এডভোকেট বদরুল আলম চৌধুরী, বিডি কারেন্ট নিউজের সম্পাদক ও চাঁদপুর জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক ডা. শেখ মহসীন, বিজয়ী সংগঠনের অন্যান্য সকল নারী সদস্যরা উপস্থিত ছিলেন এসময়।
পরে বিজয়ী’র পক্ষ হতে কেক কাটেন সমাজকল্যাণ মন্ত্রী- ডা. দীপু মনি এবং ফুল ও ফুলের গাছ দিয়ে বরণ করা হয় সমাজকল্যাণ মন্ত্রী কে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital