শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ দাবি নতুনধারার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:৩৬ এম
রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ দাবি নতুনধারার
পবিত্র রমজানের আগেই ভর্তুকি দিয়ে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
১ মার্চ ২০২৪ সকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের দাবি জানিয়ে বলেন, এখন আর দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারছে না সরকার বা খাদ্য মন্ত্রণালয়, অতএব, রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠন করে জনগণকে কসাইসময় ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে রক্ষার  উদ্যেগ নিন।
এতে প্রেরণা বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা, আফতাব মন্ডল, হাওয়া বেগম, মনোয়ারা বেগম, হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, একে তো স্বাধীনতার মাস, সেই সাথে আসন্ন পবিত্র মাহে রমজান, এমন পরিস্থিতিতে আমজনতা জেনে গেছে- তারা কারা, যারা নিজের আরাম-আয়েশী জীবন যাপনের কথা ভেবে ভয়াবহভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উস্কানি দেয়ার পাশাপাশি পানি-গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য বারবার প্রস্তাব দিচ্ছে এবং  বৃদ্ধি করে নিজেদের আখের গোছাচ্ছে।
যারা দেশের বাইরে শত শত বাড়ি করছে ছাত্র-যুক-জনতার রক্তচোষা অর্থে, তাদেরকে জনগণ কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইতিহাসও।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital