মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কয়েল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৫:১২ পিএম
কয়েল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন
সুষ্ঠু  ও অবাধ নিরপেক্ষতার মাধ্যমে গত ১৭-০২-২০২৪ ইং তারিখে বাংলাদেশ মসকুইটো কয়েল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর “দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ইং” অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সম্মিলিত ঐক্য পরিষদ চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে নতুন কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি প্রকৌ. মোঃ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ গোলাম ইয়াজদানী, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেক মিয়া, মোঃ সোহেল খাঁন, অর্থ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃসিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সরকার, মোঃ সেলিম হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, পরিচালক মোঃ আমান উল্লাহ মুন্সী, মোঃ লাভলু শেখ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ গোলাপ খান।
নির্বাচন কমিশন প্রধান  এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম এবং আপীল বিভাগের প্রধান জনাব মোঃ আবদুল্লাহ ফারুক এর বলিষ্ঠ নেতৃত্বে একটি উদহারণ সরূপ অবাধ-সুষ্ঠ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই এর সন্মানীত পরিচালক বৃন্দ ও প্রতিনিধী দল উক্ত “দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ ইং” পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে সন্তুষ্ট প্রকাশ করেন এবং নির্বাচন পরবর্তী ফলাফলকে স্বাগত জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।