শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৬:১১ পিএম
চাঁদপুর শহরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের গ্যাস কোম্পানি রোডের বরকন্দাজ বাড়িতে আগুন লেগে ৩ টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এ পরিবারগুলোকে সহযোগিতায় ছুটে আসেন শিক্ষানুরাগী ও আইনজীবী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

শুক্রবার (১ মার্চ) রাত ৯ টার দিকে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে এলাকার বরকন্দাজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ৩টি পরিবার। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে শুকনো খাবার (চাল, ডাল, তেল, চিড়া, চিনি, নুডুলস) বিতরণ করেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন।

Model Hospital

পরে শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে টিন ও নগদ অর্থ এবং হুমায়ুন কবির সুমনের নিজস্ব অর্থায়নে বস্ত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, হুমায়ুন কবির সুমন যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভৃতে। যুগ যুগ ধরে অনেক মানুষেই নীরবে নিভৃতে কোনো কিছুর প্রত্যাশা না করে মানবসেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। সকল প্রচারণার আড়ালে থেকে বটবৃক্ষের মতোই নিশ্চুপে ছায়া দিয়ে যান অসহায় দরিদ্র মানুষদের। গরিব, দুঃখী, অসহায় ও নির্যাতিতদের পাশে থেকে সেবা করাটাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ইতিমধ্যে তিনি নানা শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital