শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় যুবক আটক

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:১৬ পিএম
ফরিদগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় যুবক আটক
ফরিদগঞ্জে ২য় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল গাজী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ মার্চ) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের উত্তর গাব্দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির বাবার লিখিত অভিযোগ পেয়ে ওই দিন রাতেই অভিযুক্তকে আটক করে থানা পুলিশ। পরে সোমবার (৪ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
আটককৃত সোহেল গাজী ফরিদগঞ্জ উপজেলার তাম্রশাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের ন্যায় স্কুল থেকে এসে সে বাড়ির পাশে নিজের গৃহপালিত ছাগল চড়াতে যায়। অভিযুক্ত ট্রলি চালক সোহেল গাজী স্থানীয় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির মাটি পরিবাহনের কাজ করেছিল। ঘটনার সময় সোহেল গাজী শিশুটিকে একা পেয়ে ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে একটি বাগানের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
ঘটনার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও একটি মহল মিমাংসার নামে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। পরবর্তিতে শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ৭ বছরের শিশুর ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল গাজী নামের যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার (৪ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital