শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় ৩টি দোকানে রহস্যজনক আগুনে! দোকান পুড়ে ছাই

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:২১ পিএম
ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় ৩টি দোকানে রহস্যজনক আগুনে! দোকান পুড়ে ছাই
ফরিদগঞ্জ উপজেলার একটি সমৃদ্ধ বাজারে ২৪ ঘন্টার ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
রোববার (৩ মার্চ)উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে  মধ্যবাজারের বৈশাখী হোটেল ও পূর্ব বাজারের একটি মুরগীর খামার আগুণে পুড়ে যায়। এর আগে শনিবার (২ মার্চ) রাতে পূর্ব বাজারের একটি ফার্নিচারের দোকানে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সোমবার (৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ।
স্থানীয়রা জানান, রোববার (৩ মার্চ) গভীর রাতে চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারের মধ্য বাজারের লোকমান পাটওয়ারীর বৈশাখী হোটেল নামে একটি রেস্ট্রুরেন্ট এবং পূর্ব বাজারে বাচ্চু মিয়া তপাদারের পোল্ট্রি খামার ও বিক্রয় কেন্দ্রটি আগুণে পুড়ে ভষ্মীভূত। এতে হোটেলের অন্তত ১০ লক্ষ টাকার মালামাল এবং পোল্ট্রি ফার্মের অন্তত ২ লক্ষ টাকার মুরগী ও মালামাল পুড়ে যায়। এর আগে শনিবার (২ মার্চ) রাতে পূর্ব বাজারের চন্দন নামে এক ফার্নিচার ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের ৩লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী সুমন আহমেদ জানান, আগুণের ঘটনাটি রহস্যজনক। এক রাতে অন্তত ৩শত মিটার দুরের দুটি প্রতিষ্ঠানে কিভাবে আগুণ লাগলো। হোটেলটির পিছন দিক থেকে আগুণ লেগেছে। একই বাজারে পূর্ব দিন একটি ফার্নিচারের দোকান পুড়ে যায়। এছাড়া কিছুদিন পূর্বে একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুণের ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি। স্থানীয় লোকজন নিজেদের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সংবাদ পেয়ে সোমবার (৪ মার্চ) উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ফরিদগঞ্জে একের পর এক রহস্যজনক আগুণের ঘটনা তদন্তে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital