মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে গরু চোর চক্রের সদস্যসহ ৩ চোর আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:০৪ পিএম
শাহরাস্তিতে গরু চোর চক্রের সদস্যসহ ৩ চোর আটক
শাহরাস্তিতে আন্ত:জেলা গরু চোর চক্রের সক্রিয় ২ সদস্যসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত উপজেলার মেহের স্টেশন এলাকা থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।
মঙ্গলবার আটককৃতদের পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এসআই (নিঃ) জনি কান্তি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালায়।
ওই সময় খাজা আহাম্মদ মাঈন উদ্দিন (৩০) নামে এক যুবককে পুলিশ আটক করে।
সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সুদিয়া হাজী বাড়ীর আনোয়ার হোসেনের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে  অভিযুক্ত মাঈন জানায়  সে আন্ত:জেলা  গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য।
পরে পুলিশ অভিযুক্তচোরের বিরুদ্ধে একটি মামলা রুজু করে যার নং-০৩ তাং-০৫/০৩/২০২৪ ইং,ধারা-৪৫৭/৩৮০।
এদিকে সোমবার  আরেকটি অভিযানে পুলিশ মেহের স্টেশন এলাকা থেকে ২ চোর চক্রের সদস্যকে আটক করে।
আটকৃতরা হল, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুরের শাহজাহানের পুত্র মোঃ ওমর ফারুক (২৬), মনপুরা গ্রামের খন্দকার বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৩২)।
পুলিশ আটককৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু  ছিল জানায়। যার নং-০৪, তাং-০৬/০২/২০২৪ইং,ধারা-৪৫৭/৩৮০।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল  থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া তিনি সকলের অবস্থান থেকে জানমালের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।