বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ধর্ষণ মামলা ও গরু চোর চক্রের সদস্যসহ ২ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:৩৯ পিএম
শাহরাস্তিতে ধর্ষণ মামলা ও গরু চোর চক্রের সদস্যসহ ২ আসামি আটক

শাহরাস্তিতে ধর্ষণ মামলা ও গরু চোর চক্রের সক্রিয় সদস্যসহ ২ আসামিকে আটক করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত এ আসামিদেরকে আটক করে।

বুধবার আটককৃতদের পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সূত্রজানায়,মঙ্গলবার রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে এসআই (নিঃ) জনি কান্তি,এসআই (নিঃ) কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালায়।

Model Hospital

গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ভাটনীখোলা মজুমদার বাড়ির মৃত নুরুল আমিনের পুত্র গরু চোর চক্রে সক্রিয় সদস্য মোঃ কামাল হোসেনকে (৫০) আটক করে। পরে তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু করে  যার নং-০৩, তাং-০৫/০৩/২০২৪ইং, ধারা-৪৫৭/৩৮০।

এদিকে গত মঙ্গলবার ধর্ষণ মামলার আসামি উপজেলা টামটা উত্তর ইউপির হোসেনপুর (বেপারী বাড়ীর)মৃত চাঁন মিয়ার পুত্র মোঃ হাছান আহমেদকে(৪০) আটক করে পুলিশ।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৪, তারিখ- ০৫ মার্চ, ২০২৪; জি আর নং-৩৬, তারিখ- ০৫ মার্চ, ২০২৪; ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)একটি মামলা রুজু রয়েছে।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া তিনি সকল জনগনকে যারযার অবস্থান থেকে জানমালের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital