বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:২৬ পিএম
চাঁদপুর সরকারি কলেজে শুদ্ধাচার বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কলেজ প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষকবৃন্দের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় শুদ্ধাচার বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে রিসোর্স পারসন ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শুদ্ধাচার কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ খান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শুদ্ধাচার কমিটির সদস্য কিউএম হাসান শাহরিয়ার।

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মহসীন শরীফের সঞ্চালনায় ইনহাউজ প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান।

রিসোর্স পারসনরা জাতীয় শুদ্ধাচার কৌশল, পিপিআর, পিপিএ, ই-জিপি, শুদ্ধাচার এর বিভিন্ন আইন-বিধি নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Model Hospital

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ইনহাউজ প্রশিক্ষণে উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং এ ধরণের ইনহাউজ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদে পরিণত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক কর্মকর্তাগণ ইনহাউজ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital