শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক জয়ের বাবার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০:১৬ পিএম
সাংবাদিক জয়ের বাবার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
জাতীয় দৈনিক সময়ের আলো, স্থানীয় চাঁদপুর প্রবাহ ও অনলাইন নিউজ চাঁদপুর টাইমস এর কর্মরত সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের বাবা মরহুম সুলতান আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (৮ মার্চ) বাদ জুমা হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম সুলতান আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেন পরিবারবর্গ।
২০২১ সালের ৭ই মার্চ  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থা তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি দুই ছেলে, তিন মেয়ে স্ত্রীসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মনতলা কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম মাও. গোলাম মোস্তফা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
মরহুমের বড় ছেলে সাংবাদিক জহিরুল ইসলাম জয় এলাকার মসজিদে আগত মুসুল্লীদের কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital