শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৪৭ পিএম
কচুয়ায় বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বলরা বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী মোটর সাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রহিমানাগরের বলরা ইদ্রিস আলী বালুর মাঠে ফাইনাল খেলায় চাঁদপুর বুলেট একাদশ চাপাতলী ইয়াং স্টার একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শীপ ট্রপি ও প্রথম পুরস্কার মোটর সাইকেল অর্জন করে।

অনুষ্ঠানে খেলার আয়োজক সাবেক ছাত্রনেতা ও বলরা বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো.সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মো.মোশারফ হোসেন।

এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই।

Model Hospital

এ সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য বন্ধন সামজ কল্যান সংস্থার সভাপতি সফিক চৌধুরীসহ সংগঠনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ বন্ধন সমাজ কল্যান সংস্থা আগামীতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে গ্রাম পর্যায় থেকে ভালো খেলোয়ার তৈরীতে অগ্রনী ভূমিকা লাখবে বলে আমি আশাবাদি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ইউপি চেয়ারম্যান আমির হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন মাহমুদ,বিশিষ্ট সমাজ সেবক সোহেল প্রধানীয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.কামাল পাশা কামাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম খাজা।

আলোচনা শেষে চ্যাম্পিয়ান রানার আপ বিজয়ীদের মাঝে মোটর সাইকেল, ফ্রিজ ও ট্রপি বিতরণ করেন অতিথিসহ অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital