বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০:২৭ পিএম
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. শফিকুর রহমান মিজি গংদের বিরুদ্ধে।
১৩ মার্চ বুধবার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরজিরান্তি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরজিরান্তি গ্রামের বাসিন্দা কালু মিজির সাথে একই এলাকার শফিকুর রহমান গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। শেষ পর্যন্ত বিষয়টি মোকাম বিজ্ঞ ফরিদগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত  পর্যন্ত গড়ায়। পরে এর পরিপেক্ষিতে বিরোধপূর্ন জমিতে বসতঘর ও উভয় পক্ষকে আদালতের আদেশ বজায় রাখার নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী শফিকুর রহমান মিজি গংরা গতকাল ১৩ মার্চ থেকে ২০ নং তরজিরান্তি মৌজার ২৭ নং খতিয়ানের ৩১১ ও ৩১২ নং দাগে বসতঘর নির্মাণের কাজ করেছেন।
বিবাদী শফিকুর রহমান বলেন, আমরা আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মান করছি। কালু মিজি নিজের সম্পত্তি দাবী করে আদালতে মামলা করেন। আদালত এতে উভয়কে কোন ধরনের কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আপনি কাজ করছেন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বাড়ি নির্মাণ কাজের জন্য ঘরে থাকা সিমেন্ট গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে জন্যই আমি কাজ করছি।
এ বিষয়ে কালু মিজি জানান, আমাদের জমিতে বসতঘর নির্মাণ করছে শফিকুর রহমান মিজি ও তার লোকজন। তারা কোন আইন কানুন মানেন না। বাঁধা দিতে গেলে তারা আমাদের প্রান নাশের হুমকি ধামকি দেন। তাই আমরা যাতে সুষ্ঠু বিচার পাই এবং আমাদের জমি আমরা বুঝে পাই তার দাবি জানাচ্ছি।
এবিষয়ে এএসআই এনামুল হক বলেন, উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেয়া হয়েছে। বসতঘর নির্মাণের কাজ চলছে এমন প্রশ্নে তিনি জানান কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital