শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৪:৫১ পিএম
ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানাগেছে।
কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন লোকজন।
কুকুরে কামড়ে আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন,ফাহিম (৮),আয়ান (৯), মোস্তফা (৩৫),লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবনী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কাছিয়াড়া এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারি ভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুড়ে কামরে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital